প্রধান শিক্ষকের বাণী

সম্মানিত অভিভাবক,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, “সাভার ইউনাইটেড স্কুল” সাফল্যের সাথে আরো একধাপ এগিয়ে সগৌরবে ১৫ বছরে পদার্পন করছে। স্বপ্ন দেখি, তাই স্বপ্ন গড়তে চাই। ছোট ছোট স্বপ্নপনাকে বাস্তবে রুপান্তরিত করতে চলে হাজারো এচেষ্টা। হয়ে উঠে একেক জন স্বপ্ন গড়ার কারিগর। সাভারের আড়াপাড়া রোডে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে ২০১১ সালে শুরু হয় সাভার ইউনাইটেড স্কুলের পথচলা, শিক্ষাক্রম উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার ধারাবাহিকতা রক্ষার নিমিত্তে “সাভার ইউনাইটেড স্কুল” প্রতিষ্ঠার পর থেকে নিরলস কাজ করে যাচ্ছে।
“কথায় নয়, কাজে বিশ্বাসী”- এমনই প্রমাণিত হয়েছে, সাভার ইউনাইটেড স্কুলের বিগত বছরে, পি.ই.সি, জে.এস.সি, এস.এস.সি পরীক্ষার ফলাফলের মাধ্যমে। ফলে সচেতন ও শিক্ষানুরাগী অভিভাবকগণ তাদের সন্তানদের গুণগত ও আদর্শ শিক্ষা নিশ্চিতের জন্য সাভার ইউনাইটেড স্কুলকেই পছন্দের তালিকায় রাখেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত মাত্র ১৫ বছরে অত্র প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা। সার্বিক উন্নয়ন ও নিয়ম-শৃঙ্খলা, সেই সাথে স্কুলের কার্যক্রমে নিয়োজিত আছেন। আলীগড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক মেধাবী ব্যক্তিত্বসহ কতিপয় সরকারী কর্মকর্তার সমন্বয়ে গঠিত Expert Mentor Panel এর সরাসরি তত্ত্বাবধানে অধ্যক্ষ মোহাম্মদ খোরশেদ আলম সহ একদল দক্ষ, উদ্যমী পরিশ্রমী শিক্ষক। যাদের মনে, মেধায় ও কাজে সকল সময় থাকে শিক্ষার্থীদের উন্নয়ন ও তাদের আন্তরিক প্রচেষ্টা, ভবিষ্যতে ও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইন্‌শাআল্লাহ।
Committed to Ensure Quality Education, শ্লোগানকে ধারণ করে এবং গন্তব্যকে নিশ্চিত করতে সুপরিকল্পিত লেসন প্লান ও প্রতিনিয়ত লেকচার প্লানসহ পাঠদান নিশ্চিত করতে অদ্যাবধি কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আমরা কোমলমতি শিশুদের শারীরিক, মানসিক, নৈতিক ও জ্ঞানগত উৎকর্ষের জন্য আমাদের প্রচেষ্টা আপোষহীন ভাবে অব্যাহত রেখেছি।

মোঃ খোরশেদ আলম

এমপিএড(প্রথম শ্রেণি)

অধ্যক্ষ

সাভার ইউনাইটেড স্কুল